একথা আজ আর
অশ্বিকার করার উপায় নেই যে, আধুনিক সভ্যতার দান- তথ্যপ্রযুক্তি মানব
জীবনের চলার পথের এক গুরুত্ব পূর্ণ অবলম্বন। তথ্যপ্রযুক্তি ব্যাতিরিকে
নিত্য দিনের কাজ গুলো যেন মুহূর্তেই থমকে দাড়ায়। আজ এই আধুনিক প্রযুক্তির
প্রসারের কারণে মানুষের উন্নত মানের জীবন যাপনে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।
কম্পিউটার ব্যবহার করতে গেলে কম্পিউটার শিখতে হয়। এ শেখা শুধু ট্রেনিং
নয় যুগের সাথে তাল মিলিয়ে আইটি শেখা। প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে
প্রতিনিয়ত।দিন বদলের সঙ্গে সঙ্গেই প্রয়োজন হয়ে পরেছে নতুন নতুন
প্রযুক্তির। দিন বদলের সঙ্গে সঙ্গেই প্রয়োজন হয়ে পরেছে নতুন নতুন
প্রযুক্তির। আমরা বিশ্বাস করি তথ্য প্রযুক্তির সংযোগ জনগনকে আজ জন সম্পদে
উন্নীত করা সম্ভব এবং তখন এই জনসংখা বোঝা না হয়ে বাংলাদেশের জন্য একদিন
অবশ্যই আশির্বাদ বয়ে নিয়ে আসবে। তাই বর্তমান চলমান জীবনে ‘সবার জন্য
কম্পিউটার’ এখন সময়ের দাবি। আধুনিক এই প্রযুক্তি প্রসারের কারণে মানুষের
উন্নত মানের জীবন চলার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।
তথ্যপ্রযুক্তির
বর্তমান যে উন্নতি এবং জীবনের সকল ক্ষেত্রে এর প্রয়োগের প্রেক্ষিতে সারা
বিশ্বে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তার প্রভাব আজ আমরা বাংলাদেশেও দেখতে
পাচ্ছি। বাংলাদেশের শ্রেষ্ঠ মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তিবীদ,
বিজয় বাংলা সফটওয়্যার এর নির্মাতা, ডিজিটাল বাংলা সংবাদ সংস্থা- ‘আবাস’
এর চেয়ারম্যান- আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোস্তফা জব্বার
এর জ্ঞানগর্ভ উক্তিটি স্মরণ করতে পারি- ” ২০০৭ সালে দাড়িয়ে আমাদের
অবশ্যই একুশ শতকের উপযুক্ত তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষার কথা ভাবতে হবে।
মান্ধাতা আমলের সনাতনী শিক্ষার কথা ভাবলে হবে না। দুর্ভাগ্য ক্রমে আমরা
বাংলাদেশে যখন কম্পিউটার এর কথা বলি তখন কেবল এটা বলার চেষ্টা করি যে,
কম্পিউটার কেবল একটি শেখার বিষয়, কিন্তু আমরা বোঝার চেষ্টা করনা যে,
কম্পিউটার হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা একটি শিক্ষা উপকরণ। আসুন আমরা সেই
দিনের প্রতাশ্যায় প্রহর গুনি।”
এডমাস
মাল্টিমিডিয়া তাই প্রযুক্তি নির্ভর শিক্ষা উন্মোচনে শিক্ষার্থীদের জন্য
প্রয়োজনীয় শিক্ষা প্রদানের লক্ষে একান্ত সুন্দর ও মনোরম পরিবেশে এই
প্রশিক্ষণ ও সেবা মূলক বাতিক্রমধর্মী প্রতিষ্ঠানে আপনাদের আহব্বান
জানাচ্ছি। ধন্যবাদান্তে-